ঢাকাMonday , 20 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
August 20, 2018 6:14 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৯ অগস্ট) সন্ধ্যায় থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন। থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রভাষক নাজমুল হক লিটন, বিএনপি নেতা আনছার আলী, থানা ছাত্রদলের সাবেক সভাপতি খান শফিয়ার রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্বাস আলী, স্বেচ্ছাসেবক দলের বাবুল আকতার বাবু, পৌর ছাত্রদলের সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক একে আজাদ, কলেজ ছাত্রদলের সভাপতি মুহিবুল আলম মামুন, সহসভাপতি নুরুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।