ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের কোমরপুর বলফিল্ড মোড়ের মনি ট্রেডার্স থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়েছে।
সোমবার (২০ আগস্ট) সকালে দোকানের মালিক পুলিশ কর্তৃক উদ্ধারকৃত চুরি যাওয়া মালামাল বুঝে পেয়েছেন। মনি ট্রেডার্সের সত্ত্বাধিকারী মইনুর হক জানান, রবিবার দিবাগত গভীর রাতে চোরেরা দোকানের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমারীতে রাখা প্রায় ৪০ হাজার টাকার কীটনাশক চুরি করে নিয়ে যায়। কিন্তু চোরেরা যখন দরবাস্তিয়া ঋষিপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনি সাতক্ষীরা থানার টহলরত পুলিশের সামনে পড়লে চুরিকৃত সব মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো পুলিশের মাধ্যমে তিনি ফেরত পান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
