ঢাকাMonday , 20 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুলের চাচার মৃত্যু, শোক

admin
August 20, 2018 4:06 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদুল ইসলামের চাচা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাবিবুর রহমান সোমবার সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে ক্যান্সারজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলামসহ মেম্বরবৃন্দ।
এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সহ-সভাপতি আমিনুর রশিদ সুজন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, অর্থ সম্পাদক রমজান মোড়ল, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য আক্তার হোসেন, মজনুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।