ঢাকাMonday , 20 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ছাত্রলীগের বিক্ষোভ

admin
August 20, 2018 6:11 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রলীগ।
সোমবার (২০ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাইদ ও সাধারণ সম্পাদক শাকিল খান জর্জের নেতৃত্বে পৌর শহরের গরুহাট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাছাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সভাপতি এসএম আবু সাইদ, সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ, চন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের রাশেদ, যুগীখালি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইমরান হোসেন মুন্না ও জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সানী খান, তুহিন, সালাম, সুমন, মিলন, জয়, বাবু, হাসান, রাকিব, নয়ন, সাগর, উপজেলা তরুণলীগের সভাপতি আশরাফুজ্জামান রিপন, একরামুল, মামুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান তুহিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।