ঢাকাSunday , 19 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগ‌রে বজ্রপা‌তে বৃদ্ধা নিহত, আহত ১ 

admin
August 19, 2018 10:03 am
Link Copied!
শ্যামনগ‌রে বজ্রপা‌তে বৃদ্ধা নিহত, আহত ১
আল ইমরান: সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলায় বজ্রপা‌তে সুভাষী মুণ্ডা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় প্রসেনজিত মুণ্ডা (৩০) না‌মে আরও একজন আহত হ‌য়ে‌ছে।
রোববার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গেছে, দুপু‌রে ভেটখালী গ্রামে নিজ বাড়ির পাশে মৎস্য ঘেরে কাজ করছিলো সুভাষী ও প্র‌সেন‌জিত মুণ্ডা। এসময় গু‌ড়ি গু‌ড়ি বৃ‌ষ্টির ম‌ধ্যে আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সুভাষী মুণ্ডার মৃত্যু হয় এবং প্রসেনজিত আহত হয়। পরবর্তীতে এলাকাবাসী আহত প্রসেনজিতকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হো‌সেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।