ঢাকাSunday , 19 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পবিত্র ঈদ-উল-আযহার ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সর্বত্র: এমপি রবি

admin
August 19, 2018 3:14 pm
Link Copied!

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রোববার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহর উদ্দেশ্যে ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। আল্লাহ পাকের প্রতি অপার আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদ-উল-আযহা আযহা উদযাপিত হয়ে আসছে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার (২২ আগস্ট) বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আযহা। ঈদ-উল-আযহা হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে সবার জন্য সম্প্রীরীতি, সৌহার্দ ও আনন্দ নিয়ে আসবে। শান্তিপূর্ণ ও সৌহার্দময় সমাজ গঠনে ঈদ-উল-আযহার আবেদন তাই চিরন্তন। ঈদ-উল-আযহার ত্যাগের মহিমা ছড়িয়ে পড়বে সর্বত্র, গড়ে উঠবে ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সমৃদ্ধ সমাজ। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদ-উল-আযহার ত্যাগের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানাই। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।