ঢাকাSunday , 19 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ রোকেয়া মনসুর কলেজে শোক দিবসের দেয়াল পত্রিকা উদ্বোধন

admin
August 19, 2018 3:21 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ঐতিহ্যবাহী রোকেয়া মনসুর মহিলা কলেজে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে দেয়াল পত্রিকার উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু।
রোববার (১৯ আগস্ট) দুপুরে কলেজের হলরুমে দেয়াল পত্রিকার উদ্বোধনকালে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, শ্রীবাস রায়, জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসাইন, প্রভাষক প্রবীর দেবনাথ, মাসুদুর রহমান, গোবিন্দ দুলাল বর, রতন কুমার ঘোষ, আবু মুছা, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের প্রভাষক প্রবীর কুমার দেবনাথ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে একাদশ শ্রেণির ছাত্রী তাহেরা সুলতানা। দেয়াল পত্রিকায় বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদের নামের তালিকা এবং জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা ও প্রবন্ধ স্থান পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।