ঢাকাSunday , 19 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তমিজ উদ্দীনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

admin
August 19, 2018 3:58 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম তমিজ উদ্দীন আহম্মেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৯ আগস্ট) বিকেলে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন, মৌতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহাসীন উদ্দীন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম তমিজ উদ্দীন আহম্মেদসহ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকবৃন্দের রূহের মাগফিরাত ও প্রেসক্লাবের অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।