কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি বাগের মাঠে অনুষ্ঠিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে শ্যামনগর ফুটবল একাদশ।
রোববার (১৯ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত খেলায় শ্যামনগর ফুটবল একাদশ ৫-১ গোলের ব্যবধানে কালিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলা পরিচালনা করেন সেলিম হোসেন এবং সহকারি হিসেবে ছিলেন রাশেদ ও মাছুম। উল্লেখ্য আগামী ২৩ আগস্ট টুর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
