ঢাকাSaturday , 18 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা

admin
August 18, 2018 3:34 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক রনজিত বরকন্দাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মণ্ডল।
সভায় আসন্ন দুর্গাপূজায় সরকারি বরাদ্দ প্রত্যেক পূজামন্ডপে বিতরণ, জন্মাষ্ঠমী উদযাপন, পরিষদের সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন, দুর্গাপূজা পালনে র‌্যালি, শীতলখোলা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের স্থায়ী কার্যালয় নির্মাণ ও প্রাচীর নির্মাণ, ব্যাংক হিসাব খোলা ও ফান্ড গঠন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় পরিষদের সদস্য সচিব শিক্ষক জয়দেব বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসের সমাজকর্মী কিরন সরকার চট্টপাধ্যায়, কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষ্ণুপদ মণ্ডল, শিক্ষক রনজিৎ দেবনাথ, শিক্ষক সনজিৎ দাস, স্বপন বৈদ্য, বীরেন বিশ্বাস, মহাদেব মণ্ডল, সুশান্ত দেবনাথ, আনন্দ মণ্ডল, সাচ্চিদা নন্দ, সাধন বৈদ্য, কানা পথিক, নিপা ব্যানার্জী, অষ্টমী মালো, শিবপদ বৈদ্য, মনোদীপ মণ্ডল, সন্তোষ মণ্ডল, ভবসিন্ধু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।