ঢাকাSaturday , 18 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জয় বাংলা সম্মাননা পেলেন নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান

admin
August 18, 2018 4:34 pm
Link Copied!

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: ‘জয় বাংলা সম্মাননা’ পেলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। গত ১১ আগস্ট ঢাকার সেগুনবাগিচাস্থ আখতার ইমাম অডিটোরিয়ামে স্বাধীন বাংলা সংসদের (স্বাবাস) আয়োজনে গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি সামছুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামছুল হক টুকু এমপি, লেখক ও মানবাধিকার ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান, সাহিত্যিক ও গবেষক গোবিন্দলাল সরকার, স্বাধীন বাংলার (স্বাবাস) সভাপতি শাহা আলম চুনু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক এমপি, বাংলাদেশ গণ আজাদী লীগ (১৪) দলীয় জোটের শারিক মহাসচিব মুহাম্মদ আতা-উল্লাহ খান, ভেজাল, মাদক ও দুর্নীতি বিরোধী মহাসচিব লায়ন মো. ফিরোজ আলম স্বপন, বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্র প্রযোজক হারুন অর রশিদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এডিশন্যাল এসপি (তদন্ত সংস্থা) কবি নূরুল ইসলাম বিপিএম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।