ঢাকাSaturday , 18 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে খাবার পানির তীব্র সংকট

admin
August 18, 2018 4:59 pm
Link Copied!

বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ): কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা।
এলাকা ঘুরে দেখা গেছে, চাম্পাফুল ইউনিয়নের গ্রামগুলোতে খাবার পানির হাহাকার দেখা দিয়েছে। বিভিন্ন দাতা সংস্থার দেওয়া ফিল্টা পরিচালনা ও পরিচর্যার অভাবে অকেজো হয়ে পড়ায় বিশুদ্ধ খাবার পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। অন্য দিকে জীবন বাঁচানের তাগিদে মানুষ লবণাক্ত পানি পান করছে। আর তাতে চর্মরোগ, কলেরা, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে।
এছাড়া, বর্ষা মৌসুম হওয়া সত্ত্বেও প্রচণ্ড গরমে এলাকার পানি ও মাটিতে লবণাক্ততার প্রভাবে নষ্ট হচ্ছে কৃষি জমির ফসল ও ফলজ বৃক্ষ।
বিশেষ করে ইউনিয়নের জগদিসকাটি, কুমারখালির জনসাধারণের অনেক কস্ট সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে খাবার পানি সংগ্রহ করতে অনেক দূর পথ পাড়ি দিতে হচ্ছে। শুধু তাই না ইউনিয়নের খাজরা পোদালী, বারদহ ডেবুখালী, নবীন নগর মশরকাটি এলাকার মানুষের অনেক দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা যায়, সুপেয় পানির সংকট নিরসনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির জন্য গভীর নলকূপ ও পানির বড় ট্যাংকের ব্যবস্থা করা করআ হচ্ছে। এছাড়া প্রতিটি মহল্লায় ১টি করে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।