ঢাকাFriday , 17 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরায় হামলায় ইউপি সদস্য আহত

admin
August 17, 2018 6:00 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: তালা উপজেলার মাগুরা ইউপি সদস্য শেখ রেজাউল ইসলামকে পিটিয়ে আহত করেছে অ্যাড. রাজীব রায় চৌধুরী নামে এক ব্যক্তি।
এলাকাবাসী জানান, রাজীব রায় এক মহিলাকে বিধবা ভাতার কার্ড দেওয়ার জন্য ইউপি সদস্যের ওপর অবৈধভাবে চাপ সৃষ্টি করেন। ইউপি সদস্য শেখ রেজাইল ইসলাম বিষয়টি চেয়ারম্যানকে জানালেও কোন সমাধান হয়নি। এর প্রেক্ষিতে শুক্রবার পরিকল্পিতভাবে রাজীব রায় ওই ইউপি সদস্যকে তার বাড়িতে ডেকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় আহত ইউপি সদস্যকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অ্যাড. রাজীব রায়ের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।