ঢাকাFriday , 17 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় হিন্দু মহাজোটের নবগঠিত কমিটির অভিষেক

admin
August 17, 2018 3:57 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সভাপতি অ্যাডভোকেট শিবুপ্রসাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক। মহাজোটের উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় হিন্দু মহাজোট খুলনা জেলা সভাপতি কৃষ্ণপদ নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগনেতা শেখ মনিরুল ইসলাম, হিন্দু মহাজোটের জেলা নির্বাহী সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি রতন ভদ্র, মধুসদন সরকার, মিহির কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অসিত বরণ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক সুশান্ত বাগচী, আইনজীবী মহাজোটের জেলা সভাপতি এ্যাডভোকেট সমর কুমার মণ্ডল, মহিলা মহাজোটের জেলা সভাপতি শ্যামলী মিস্ত্রী, সাধারণ সম্পাদক শিপ্রা শিকদার, চিত্রা নন্দী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রমেন্দ্রনাথ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক সুধাংশু মণ্ডল, অসীম রায় চৌধুরী, পঞ্চানন চক্রবর্তী, বিজন বিহারী সরকার, গোলক বিহারী মণ্ডল, প্রকাশ ঘোষ বিধান, এ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, এ্যাডভোকেট প্রিতিষ চন্দ্র মণ্ডল, প্রভাষক কুমারেশ মণ্ডল, চিত্তরঞ্জন মণ্ডল, প্রজিৎ রায়, সন্তোষ সরকার, দুলাল বিশ্বাস, প্রশান্ত সরকার, তপন কুমার পাল, শংকর মণ্ডল, সৌরভ রায়, শ্যামলী দেবনাথ, রিনা রাণী রায়, অর্পণা সাহা, বিবেকানন্দ ধর, দুলাল চন্দ্র মণ্ডল, কৃষ্ণপদ মণ্ডল, সিদ্ধার্থ মল্লিক, অমৃতা সাহা নিশা, স্বপন সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।