ঢাকাFriday , 17 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা রওজা শরীফ জিয়ারত করলেন নৌমন্ত্রী শাহজাহান খান

admin
August 17, 2018 4:33 pm
Link Copied!

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতা পাক রওজা শরীফ জিয়ারত করলেন নৌ মন্ত্রী শাহজাহান খান এমপি।
শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনে পৌঁছে মাগরিবের নামাজ আদায় করে পীর কেবলা হযরত খানবাহাদুর আহছানউল্লা (রহ.) এর পবিত্র মাজার জিয়ারত করেন। এরপর তিনি মিশন অফিস পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, নৌ সচিব মো. আব্দুস সামাদ, নলতা আ’লীগের সভাপতি আনিছুজ্জামান, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।