ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক হয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক হারান চন্দ্র পাল জানান, বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাহার ডায়াগনস্টিক সেন্টারে কাছ থেকে বাগাচড়ার আব্দুর রশিদের ছেলে নুরুল ইসলাম মিলটনকে আটক করে ডিবি পুলিশ। পরে আসামির স্বীকারোক্তিতে তাকে নিয়ে অভিযান চালিয়ে শিকড়ি এলাকার মো. জামসেদের ছেলে জাকির হোসেন, পাথরঘাটা এলাকার আশরাফ শেখের ছেলে শেখ মো. জাকিরকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় অভিযান পরিচলনা করেন এসআই আশরাফুর আলম ও মুক্তনায় চৌধুরী, এএসআই অমিত ও আরিফুল। আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
