ঢাকাFriday , 17 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে অর্থনৈতিক জোন স্থাপনের বিরুদ্ধে কৃষক সমাবেশ

admin
August 17, 2018 2:39 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে আগরহাটি বিলে অর্থনৈতিক জোন স্থাপনের বিরুদ্ধে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে আগরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রবীণ কৃষক শওকত গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আগরহাটি এলাকার ওয়ার্ড মেম্বর লিয়াকত হোসেন খান, রহিম গোলদার, মহিতোষ মন্ডল, মোল্যা ইয়াহিয়া, রাশেদুল ইসলাম, শিক্ষক কামাল হোসেন, বিএম রোস্তম বিশ্বাস, শহিদুল গোলদার, বিএম এনায়েত আলী, মোশারফ মোল্যা, ফেরদৌস গোলাদার, মান্নান বিশ্বাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগরহাটি বিলে প্রায় ১১‘শ বিঘা জমি রয়েছে। এ বিলের চারপাশের শোলগাথিয়া, আগরহাটি, ভরতভায়না, রুদাঘোরা, চহেড়াসহ কয়েক গ্রামের মানুষ মাছ, সবজি ও ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। এছাড়া এলাকার দুইশ ভূমিহীন পরিবার উন্মুক্ত জলাশয়ে মৎস্য আহরণ করে সংসার চালায়। এরপরও বিলটিতে অর্থনৈতিক জোন স্থাপন হলে এসব গ্রামের ৬‘শ পরিবার কর্মহীন হয়ে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।