ঢাকাFriday , 17 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

admin
August 17, 2018 3:51 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিভিন্ন স্থানে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকালে খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিন্দ্র নাথের নেতৃত্বে শোক র‌্যালি, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।
এদিকে কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাপস দাসের নেতৃত্বে শোকর‌্যালি, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।
অপরদিকে, তুয়ারডাঙ্গা মকবুলিয়া মাছের সেটে শোকর‌্যালি শেষে সমাজসেবক ছাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শামছুল হুদা, নওয়াব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে গণভোজের আয়োজন করা হয়। শ্রীউলা ইউনিয়নের এমএইচটি খোলপেটুয়া যুব সংঘের আয়োজনে সভাপতি সাংবাদিক মাছুদ রানার নেতৃত্বে জাতীয় শোকদিবস পালনে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে শোকাবহ দিবসটি পালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।