ঢাকাThursday , 16 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর সাজা

admin
August 16, 2018 4:18 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক আকবর আলী গাজী নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের নুর উদ্দিন এর ছেলে।
কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক আজিম হোসেন জানান, বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে থানার সহকারি উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ওয়াবদ ও ঈদগাহের পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদকসেবনরত অবস্থায় আকবর আলী গাজীকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।