ঢাকাThursday , 16 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ আটক ৪

admin
August 16, 2018 4:21 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গোপন বৈঠক চলাকাালে পুলিশের অভিযানে নলতা ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ চার নেতাকে আটক করা হয়েছে। তারা হলেন, উপজেলার নলতা ইউনিয়নের সন্যাসীরচক গ্রামের জমির মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৫৩), কাজলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে আয়ুব হোসেন (৫৭), ইন্দ্রনগর গ্রামের শামছুর রহমান বিশ্বাসের ছেলে ওকালাত হোসেন (৩০) ও নলতা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসানুজ্জামান রাজু (৩৪)।
বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর পুলিশ সন্যাসীরচক গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় চারটি বোমা, জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। যার মামলা নং- ৯, তারিখ: ১৬/০৮/১৮ খ্রি.।
তিনি আরও বলেন, ওকালাত হোসেনের বিরুদ্ধে ১৩টি, রফিকুল ইসলাম, আয়ুব হোসেন ও হাসানুজ্জামানের বিরুদ্ধে চারটি করে মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।