ঢাকাWednesday , 15 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় গভীর শোক, শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ, চলছে নানা কর্মসূচি

admin
August 15, 2018 5:32 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গভীর শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮।

এ উপলক্ষ্যে বুধবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পাতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বের হয় শোক র‌্যালি। জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়র মো. মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহসীন আলী, স্থানীয় সরকারের উপপরিচালক শাহ্ আবদুল সাদী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু প্রমুখ।

বক্তারা শোককে শক্তিতে পরিণত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগের আহবান জানিয়ে বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরে এনে রায় কার্যকরের দাবি জানান।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষ্যে সর্বত্র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে সাতক্ষীরার রাজপথ প্রকম্পিত হচ্ছে। মোড়ে মোড়ে চলছে গণভোজের আয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।