নাহিদ হাসান: নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আরিফুল ইসলামসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এ সময় একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলিসহ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) গভীর রাতে শহরের কাটিয়া রাজার বাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক অপরজন হলেন জেলা ছাত্র শিবিরের সহ-সভাপতি আজারুল ইসলাম।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, রাজার বাগান এলাকায় জামায়াতের গোপন বৈঠক হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় অস্ত্রগুলি ও জিহাদী বইসহ তাদের আটক করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
