ঢাকাTuesday , 14 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে কামালপুর ওয়ার্ড আ’লীগের শোক দিবসের প্রস্তুতি সভা

admin
August 14, 2018 6:37 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু’র ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মণিরামপুর পৌরসভার ৬নং কামালপুর ওয়ার্ড আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) রাতে কামালপুর ওয়ার্ড আ’লীগের আয়োজনে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আ’লীগের সভাপতি আমাজাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, আ’লীগ নেতা মোন্তাজ হোসেন, কিসমত গাজী, হায়দার আলী প্রমূখ। সভায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।