ঢাকাTuesday , 14 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তর শ্রীপুর একাদশ

admin
August 14, 2018 6:22 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলায় উত্তর শ্রীপুর ফুটবল একাদশ ফাইনালে উন্নীত হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় কসমস ক্লাবের আয়োজনে দ্বিতীয় পর্বের খেলা কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় কালিগঞ্জের উত্তর শ্রীপুর ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে শ্যামনগর উপজেলার চালতেঘাটা মহাসীন রেজা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি হিসেবে ছিলেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমেনুর রহমান ও তাপস সরকার।
উল্লেখ্য আগামী ২১ আগস্ট টুর্নামেন্টের ফাইনালে উত্তর শ্রীপুর ফুটবল একাদশের মুখোমুখি হবে নলতার জাহেদানগর ফুটবল একাদশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।