ঢাকাTuesday , 14 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া পৌর মেয়র আক্তারুল বরখাস্ত

admin
August 14, 2018 5:49 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলামকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা সংক্রান্ত মামলার চার্জশিটভুক্ত আসামি। এ কারণে তিনি দীর্ঘদিন পৌরসভার কার্যক্রমে যোগদান করেন না। পৌরসভায় না আসায় সকল কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অবগতি করার পর পৌর আইনের ২০০৯ এর ৩১ ধারার উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলামকে পৌরসভার মেয়রের পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি পত্র পেয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।