ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের মজিদিয়া ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার অধ্যক্ষ পীরজাদা মাওলানা আব্দুল হাই ছিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সরদার, মশিউর রহমান, শিক্ষক প্রতিনিধি মাওলানা গোলাম রসুল আরেফী, মাওলানা আবুল কাশেম, শামসুজ্জামান, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আবু ছালেক প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
