পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের পিছনে পানির ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ আগস্ট) সকাল ৯টায় জাইকার অর্থায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার’শ ফুট ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মারুফ হোসেন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
