ঢাকাMonday , 13 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ফসিয়ার রহমানের স্মরণ সভা

admin
August 13, 2018 3:47 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বিশিষ্ট শিল্পপতি দানবীর ফসিয়ার রহমান মহিলা কলেজসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. ফসিয়ার রহমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজ অধ্যক্ষ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আ. আউয়াল, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. মনিরুল ইসলাম, মিহির বরণ মণ্ডল, রইজ উদ্দীন মিস্ত্রী, মাশফিয়ার রহমান সবুজ, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের ১ম বর্ষের ছাত্রী আরজু সুলতানা, ২য় বর্ষের ছাত্রী অর্পিতা দেব নাথ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।