ঢাকাSunday , 12 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

admin
August 12, 2018 4:24 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শসা বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় তার্জিমুল আলম অভি (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মুরাদ হোসেন (২১) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুৎ সমিতি) এর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অভি উপজেলার গোবিন্দপুর গ্রামের আলম মাস্টারের ছেলে। সে যশোর সিটি কলেজের অনার্স (ব্যবস্থাপনা) ২য় বর্ষের ছাত্র। আহত মুরাদ একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের ছেলে। মুরাদ এবার এইচএসসি পাশ করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালক আব্দুল লতিফকে আটক করে। লতিফ কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের আনোয়ার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মেট্রো-ন-১৪-৯৩০২ নম্বরধারী শসা বোঝাই পিকআপ ভ্যান যশোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত এবং অপরজন আহত হয়। স্থানীয়রা আহত মুরাদকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব কুমার পাল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অভি নিহত হয়। মুরাদের অবস্থা আশংকাজনক। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, পিকআপ চালক আব্দুল লতিফকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।