ঢাকাSunday , 12 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পোশাক জব্দ

admin
August 12, 2018 4:20 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ভোমরায় ‘ইন্ডিয়া মার্কেট’ খ্যাত জাহাঙ্গীর মার্কেটে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান ভারতীয় কাপড় ও জুতা জব্দ করা হয়েছে।
রবিবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন জানান, স্থলবন্দর ভোমরার জাহাঙ্গীর মার্কেটের অধিকাংশ দোকানে অবৈধভাবে ভারতীয় পণ্য বিক্রি হয়। ঈদ উপলক্ষ্যে বিক্রির জন্য এসব দোকানে ভারতীয় জুতো, থ্রিপিস, লেহেঙ্গা ও শাড়ি মজুদ রাখার সংবাদ পেয়ে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমান অবৈধ বস্ত্র ও জুতো জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।