ঢাকাSunday , 12 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভালবেসে বিয়ে, অতঃপর ১০ লক্ষ টাকা যৌতুক দাবি

admin
August 12, 2018 2:42 pm
Link Copied!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: দেবহাটায় ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই গৃহবধূ হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে সে।
নির্যাতিত গৃহবধূ দেবহাটার কোমরপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে মারুফা খাতুন জানান, দেবহাটা উজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মোরশেদ আনামের সাথে ২/৭/২০১৭ তারিখে তার বিয়ে হয়। বিবাহের পর তারা ঘর সংসার করতে থাকে। এর মধ্যে তার স্বামী ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। কিন্তু তার বাবা গরীব হওয়ায় যৌতুকের টাকা দিতে পারবে না বললে তার উপর শুরু হয় নির্যাতন। যৌতুকের দাবিতে গত ১৯/৬/২০১৮ তারিখে স্বামী মোরশেদ আনাম শ্বশুর আব্দুল মালেক, শ্বাশুড়ি নাজমুন নাহার ও স্বামীর ভাই মাসুদ কামাল তাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর পরদিন অসুস্থ শরীর নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় ভর্তি হন। সেখানেও তাকে জীবন নাশের হুমকি দেয়া হয়। এরপর গত ২৪/০৬/১৮ তারিখে তিনি আসামিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। লিগ্যাল নোটিশ প্রেরণের পর তারা প্রকাশ্য তাকে জীবন নাশের হুমকি দেয় এবং বলে ১০ লক্ষ টাকা যৌতুক না দিলে তার সাথে ঘর সংসার করবে না।
মারুফা খাতুন আরও জানান, তিনি প্রতিকার চেয়ে ১২/০৭/২০১৮ তারিখে দেবহাটা পারিবারিক আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনটি মামলা দায়ের করেছেন। মামলাগুলো বিচারাধীন আছে।
মারুফা খাতুন আরও বলেন, ২০১৩ সালে সখিপুর কেবি কলেজে এইচএসসি পড়াকালিন মোরশেদ আনামের সাথে তার সম্পর্ক হয়। তাদের সম্পর্ক ও ভালবাসার কথা সবাই জানত। মোরশেদ তাদের বাড়িতে অবাধে যাতায়াত করতো। এলাকার সবাই জানত সম্পর্কের কথা। পরে ২/৭/২০১৭ তারিখে সাতক্ষীরা কাজী অফিসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর মোরশেদের সেনাবাহিনীতে চাকুরি হয়। স্বামীর চাকুরি হওয়ার পর স্বামীসহ তার বাড়ির লোকজন বিবাহ অস্বীকার করতে থাকে এবং বলে ১০ লক্ষ টাকা যৌতুক দিতে হবে। বর্তমানে মোরশেদ ঢাকার তেজগাঁও সেনাবাহিনীতে কর্মরত আছেন।
এ ব্যাপারে মোরশেদ আনাম জানান, তার সাথে আমার বিয়ে হয়েছে। তাকে নিয়ে আমি ঘর সংসার করেছি। কিন্তু সে কোন কিছু না জানিয়ে আমার পরিবার ও আমার নামে মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসাবসি হয়েছিল কিন্তু তারা আসেনি বা বিষয়টি মিমাংসার চেষ্টাও করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।