কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামের ইসলাম শেখের ছেলে আরিফুল ইসলাম (৩৩), একই ইউনিয়নের বেনাদানা গ্রামের মৃত রহিম ঢালীর ছেলে রুবেল ঢালী (২৮) ও রহিম ঢালীর স্ত্রী মাজেদা বেগম (৪৬)।
কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক লিটন হোসেন জানান, রোববার (১২ আগস্ট) রাতে কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। রোববার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
