ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলীকে (৫১) নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে শহরের পলাশপোল এলাকার ছায়া রেঁস্তোরার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শের আলী সাতক্ষীরা শহরের মিলগেট এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার শের আলীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
