পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার সরুলিয়া কিয়ামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শিক্ষক প্রতিনিধি এসএম নুর মোহাম্মদ, মিজানুর রহমান, অভিভাবক সদস্য আব্দুল ওয়াদুদ, মোসলেম আলী খান, মহব্বত আলী, মহরম আলী ও লাইলী বেগম। শনিবার সকাল ১০টায় মাদরাসার পক্ষ থেকে নবনিবাচিত সভাপতি চেয়ারম্যান মতিয়ার রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মাদ্রাসার সুপার আব্দুর রউফসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
