ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শোক দিবস পালনে আ’লীগের প্রস্তুতি সভা

admin
August 11, 2018 4:17 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা সদরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক শেখ মুজিবর রহমানের মৃত্যু বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
সভায় সংসদ সদস্য জগলুল হায়দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সুখী, সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে শক্তীশালী করতে পারলেই বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তুলতে পারবো।
সভায় আওয়ামী লীগ নেতা স.ম আব্দুস সাত্তার, সুশান্ত বিশ্বাস বাবুলাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খলিলুর রহমান বাবু, সমসের ঢালী, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম লাভলু, দূর্গাপদ চক্রবর্তী, আব্দুল মাজেদ মোড়ল, শ্রমিকলীগ সভাপতি কামরুল হায়দার নান্টু, সেক্রেটারি মোহাম্মদ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি মন্জুর এলাহী খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবলীগের সাবেক আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।