ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শার নাভারনে বই সামনে রেখেই হোমিও প্যাথিক মেডিকেল পরীক্ষা!

admin
August 11, 2018 3:26 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারনে হোমিও প্যাথিক পরীক্ষার শেষ দিনেও বেঞ্চের উপর বই খুলে রেখেই পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেখা গিয়েছে। যা দেখলে মনে হবে কোন স্কুলের ছাত্ররা ক্লাস করছে। শার্শার নাভারনে (সাতক্ষীরা মোড়) সরকার অনুমোদিত দি রয়েল হোমিও ফাউন্ডেশনে পরীক্ষা চলাকালীন সময়ে এ দৃশ্য ধরা পড়ে। ডা. ওবায়দুল কাদিরের তত্ত¡াবধানে পরিচালিত ঐ পরীক্ষা কেন্দ্রে শনিবার সকাল ১১টার সময় বই সামনে রেখেই পরীক্ষা কার্যক্রম চলতে থাকে। গোপন সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকরা সেখানে সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি অবলোকন করেন।
এসময় প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক চড়াও হয়ে সাংবাদিকদের পেশা দারিত্বের উপর বাঁধা প্রদান করেন এবং হুমকি প্রদান করে ডা. ওবায়দুর কাদিরের লোকজন দ্বারা কেন্দ্র থেকে সাংবাদিকদের বের করে দেন।
বিষয়টির সম্পর্কে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলকে জানানো হলে তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।