ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রতনপুর-নূরনগর রাস্তার বেহাল দশা

admin
August 11, 2018 4:50 pm
Link Copied!

রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: যখন চারিদিকে উন্নয়নের ছোঁয়া তখনই রাস্তাঘাটের দিক দিয়ে রতনপুর ইউনিয়নের মানুষ যেন অনেকটা পিছিয়েই রয়েছে। বেহাল রাস্তার কারণে সব উন্নয়ন ম্লান হতে বসেছে।
সরেজমিনে দেখা যায়, কালিগঞ্জের রতনপুর বাজার থেকে নূরনগরের অভিমুখ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় পিচ নেই বললেই চলে। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর পিচবিহীন, খানাখন্দকে ভরা রাস্তায় সাইকেল-মটরসাইকেল, ভ্যানসহ সকল প্রকার যানবাহন চলাচলে খুবই দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজারের বেশি ছাত্র-ছাত্রী স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করে। বর্ষা হলে যেন দুর্ভোগে নতুন মাত্রা যোগ হয়। আর এসব দুর্ভোগ যেন দেখার কেউ নেই।
এ বিষয়ে রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন বলেন, বর্ষার মৌসুম শেষ হলেই রাস্তাটির কাজ শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।