ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা

admin
August 11, 2018 3:52 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) এ মামলায় নির্যাতিত শিশুর জবানবন্দি গ্রহণ করেছেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট।
থানা সূত্রে জানা যায়, উপজেলার শৈলী গ্রামে শুক্রবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পটল ক্ষেতে নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে এমন অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করা হয়। ওই শিশুর পিতার দায়ের করা এজাহারে আসামি করা হয়েছে একই গ্রামের সোবহান মোড়লকে। এ ঘটনায় বৃহস্পতিবার ধর্ষণ চেষ্টার ধারায় মণিরামপুর থানায় মামলা রেকর্ড করা করা হয়। যার মামলা নং-১৪। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম জানান, নির্যাতিত শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতের বিচারকের নিকট ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করানো হয়েছে। তবে, আসামিকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।