ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রেমিকার মৃত্যুর খবর শুনে প্রেমিকের আত্মহত্যা!

admin
August 11, 2018 5:11 am
Link Copied!

 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় প্রেমিকা শিল্পী মণ্ডলের (১২) মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করেছে প্রেমিক সুজয় সরকার (১৮)।
শুক্রবার (১০ আগস্ট) রাতে সদর উপজেলার মহাদেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী কিশোরী শিল্পী মণ্ডল ওই গ্রামের বিষ্ণুপদ সরকারের মেয়ে ও সুজয় সরকার একই গ্রামের গনেশ সরকারের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে শিল্পী ম-লকে সুজয় সরকারের সাথে সম্পর্ক করার কারণে বকাবকি করে তার অন্যত্র বিয়ে ঠিক করা হচ্ছে বলে জানিয়ে দেয় পরিবারের লোকজন। এতে আত্মঅভিমানে রাত পৌনে ৯টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
এদিকে, প্রেমিকা শিল্পী মণ্ডলের মৃত্যুর খবর শুনে রাতেই নিজ বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সুজয় সরকার।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।