ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

admin
August 11, 2018 3:57 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পাটকেলঘাটার পাঁচরাস্তা মোড়স্থ শহীদ আলাউদ্দীন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, তালা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগ নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাস্টার শেখ আব্দুল হাই, ছাত্রলীগ নেতা মিনহাজ্ব মুনমুন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।