
ডেস্ক রিপোর্ট: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র ইয়াছির আরাফাতকে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ ইকবালকে সাধারণ সম্পাদক করে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সহস্রাধিক শিক্ষার্থীর প্রাণের স্পন্দন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পদ্মপুকুর ইউনিয়নের (স্ট্যাপ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রধান উপদেষ্টা (বর্তমান বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সহকারি প্রধান) মমিনুর রহমান এই কমিটির অনুমোদন দিয়ে আগামী এক সপ্তাহের ভিতর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন। ২০১২ সালে প্রতিষ্ঠার পর সংগঠনটি ইউনিয়নের শিক্ষা এবং সামাজিক কাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
