বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারণে বেঞ্চের উপর বই খুলে হোমিও প্যাথিক পরীক্ষা দিতে দেখা গিয়েছে। শনিবার শার্শার নাভারণে (সাতক্ষীরা মোড়) সরকার অনুমোদিত দি রয়েল হোমিও ফাউন্ডেশনে পরীক্ষা চলাকালীন এ দৃশ্য ধরা পড়ে। ডা. ওবায়দুল কাদিরের তত্ত¡াবধানে পরিচালিত এই পরীক্ষা কেন্দ্রে শনিবার সকাল ১১টার সময় বই সামনে রেখেই পরীক্ষা কার্যক্রম চলতে থাকে। গোপনে সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকরা সেখানে সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি অবলোকন করেন।
এসময় প্রতিষ্ঠানের তত্ত¡াবধায়ক সাংবাদিকদের ওপর চড়াও হন। এ ব্যাপারে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
