ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল

admin
August 11, 2018 4:49 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে আনন্দ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা এ অভিনন্দন জানায়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। ম্যানেজিং কমিটির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু, অপর্না কর্মকার, আব্দুল লতিপ মোড়ল, হালিমা আক্তার, জয়দেব নন্দী, মৌঝুরী চৌধুরী, শামীমা শিরিন মিলু, হাফিজুর রহমান, আজিজুর রহমান, অজয় ব্রহ্ম, মিরানা ইসলাম, নন্দিতা শিকদার, রবীন্দ্র নাথ রায়, সাংবাদিক শংকর ঘোষ, রবিউল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।