ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উঠানে বল যাওয়ায় কেটে টুকরো করলেন স্কুল শিক্ষিকা

admin
August 11, 2018 4:57 pm
Link Copied!

নওয়াবেকী (শ্যামনগরে) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেকীতে বাড়ির উঠানে ফুটবল যাওয়ায় তা কেটে টুকরো করলেন এক স্কুল শিক্ষিকা। শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় নওয়াবেকী ইউনিয়নের শ্রীফলকাটিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত শুক্রবারও শ্রীফলকাটি ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুরা ফুটবল খেলছিলো। খেলার এক পর্যায়ে দুটি ফুটবল মাঠের পাশের বাড়ির উঠানে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিক ৬৪নং খাগড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাজিদা খাতুন ময়না ধারালো অস্ত্র দিয়ে ফুটবল দুটি কেটে ফেলেন। এক পর্যায়ে শিশুরা বল দুটি আনতে গেলে ধারালো দা নিয়ে তাদের তাড়া করেন তিনি। এ ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।