ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অটো মালিক সমিতির উদ্যোগে শোক দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

admin
August 11, 2018 4:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জেলা অটো রিক্সা, অটোটেম্পু, শিশুক, বেবিটেক্সি, টেক্সিকার মালিক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ আগস্ট) রাতে জেলা অটো মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সেলিম বাবু, কামরুল ইসলাম, রবিউল ইসলাম, এহসানুল হক, মিজানুর রহমান প্রমুখ। প্রস্তুতি সভায় শোক দিবস পালনে উপ-কমিটি গঠন ও ১৫ আগস্ট সকাল ০৯টায় র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।