ঢাকাFriday , 10 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নতুন ঈদগাহের প্রবেশদ্বার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

admin
August 10, 2018 4:55 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ পাড়ায় নতুন ঈদগাহের প্রবেশদ্বার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) জুম্মার নামাজের পর ঈদগাহ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
অনুষ্ঠানে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কলেজপাড়া জামে মসজিদ ও ঈদগাহের সভাপতি অধ্যাপক এমএ ফারুক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জমঈয়াতে আহলে হাদীসের সভাপতি উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ গযনফর, কাঁকডাঙ্গা সিনিয়র মাদরসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা রফিউদ্দীন আনছারী, কলারোয়া হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এমএ বারিক, অধ্যক্ষ আবির হোসেন, সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, সহকারি শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, মাস্টার শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার, দলিল লেখক সমিতির সদস্য মুজিবুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।