ঢাকাThursday , 9 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

admin
August 9, 2018 3:35 pm
Link Copied!

আবিদ হাসান: সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে ভোলা নাথ মণ্ডল (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি ভোলা নাথ মণ্ডল জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের গোপিনাথ মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর দক্ষিণ শ্রীপুর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বার্ষিক পরীক্ষার ফল আনতে যাওয়ার পথে দক্ষিণ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একই গ্রামের গোপিনাথ মণ্ডলের ছেলে ভোলা নাথ মণ্ডল মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর ভাই মফিজুর রহমান গাজী বাদী হয়ে ২০০৭ সালের ১৮ ফেব্রয়ারি কালিগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৪ এপ্রিল কালিগঞ্জ থানার এসআই আক্কাস আসামি ভোলানাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
এ মামলায় নয়জনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামি ভোলানাথের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে উপরিউক্ত সাজার আদেশ দেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।