নওয়াবেকী (শ্যামনগর) প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনন্দ মিছিল করেছে নওয়াবেকীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১১টায় নওয়াবেকী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। মিছিলটি নওয়াবেকী বাসস্টান্ডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আওয়মী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও মিছিলে অংশ নেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
