ঢাকাThursday , 9 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ায় নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কমিটির সভা

admin
August 9, 2018 4:22 pm
Link Copied!

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়াটসান কমিটির সভাপতি গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে পানির সমস্যা সমাধান, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল, ডা. আ. কাদের, আমেনা খাতুন, রোকেয়া খাতুন বেবী, কামাল পাশা প্রমুখ।
উল্লেখ্য, নবযাত্রা প্রকল্প ইউনিয়নে নিরাপদ পানির সমস্যা সমাধানে আটটি গভীর নলকূপ মেরামত ও চারটি নলকূপ স্থাপন করে দিয়েছে এবং তিনটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে ১৬৫টি নতুন ল্যাট্রিন স্থাপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।