ঢাকাThursday , 9 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে গাঁজাসহ দুই মাদক সেবী আটক

admin
August 9, 2018 4:05 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক সেবীকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের নরনিয়া মহিলা মাদ্রাসার নিকট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রওশন আলী গাজীর ছেলে কামাল হোসেন গাজী(৩৮) ও একই গ্রামের নিছার আলী মোড়লের ছেলে টিটু মোড়ল (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক হোসেন ও সহকারী ইনচার্জ এএসআই হুমায়ন কবির চুকনগর-যশোর মহাসড়কের নরনিয়া মহিলা মাদ্রাসার নিকটে অভিযান চালায়। অভিযানে গাঁজা সেবনকালে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।